ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে গবেষণা পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ৮ মে ২০২৫  
ঢাবিতে গবেষণা পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ফান্ডামেন্টাল অফ রিসার্চ মেথডলজি-২’ শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলরুমে অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব ড. সাদিয়া শারমিন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা ও গবেষণার উন্নয়নে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভিন্ন অংশীজনের সঙ্গে এ ধরনের যৌথ সহযোগিতামূলক কর্মসূচি আয়োজন করতে হবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়