ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজারে এসেছে আমড়া 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১২:১৮, ২৮ জুলাই ২০২১
বাজারে এসেছে আমড়া 

আম-কাঁঠালের সঙ্গে বাজারে আসতে শুরু করেছে আরেক মৌসুমি ফল আমড়া। প্রোটিন, ক্যলসিয়াম ও আয়রনসমৃদ্ধ সবুজ রঙের এই ফল। টকমিষ্টি স্বাদের ফলটি অনেকের প্রিয়।

বুধবার (২৮ জুলাই) সকালে শন্তিনগর মোড় ও সেগুনবাগিচার প্রভাতী বাজারে ভ্রাম্যমাণ দোকানিদের নিকট সবজির পাশাপাশি আমড়া বিক্রি করতে দেখা গেছে। মান ও আকারভেদে প্রতি কেজি আমড়া ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতারা নিত্যপণ্যের সঙ্গে আমড়া কিনছেন।

আরো পড়ুন:

আমড়ার উপকারিতা সম্পর্কে জানা যায়, এই ফল খেলে দাঁতের মাড়ি শক্ত হয় এবং দাঁদের ব‌্যাথা ও মাড়ি ফুলে উঠা রোগ প্রতিরোধে সহায়তা করে।

এছাড়া, ত্বকের সতেজতায় এই ফল ব‌্যাপক উপকারী। মুখের রুচি বৃদ্ধিতে সহায়তা করে আমড়া। এছাড়া, বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে বেশ উপকারী এই ফল।

ঢাকা/শিশির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়