ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কুইন সাউথ টেক্সটাইলের ২৭.৩৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ২৫.২৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ২৩.৭৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৮.৩২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১৪.৯২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৪.৭৭ শতাংশ, ন্যাশনাল টি’র ১৪.০৩ শতাংশ, বিবিএসের ১৩.৪০ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৩.২০ শতাংশ বেড়েছে।
এনটি/কেআই