ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বিবিধ খাত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠেছে বিবিধ খাত।
ডিএসইতে খাতভিত্তিক মোট লেনদেনের মধ্যে ১৫.৫০ শতাংশ অবদান এ খাতের। ১২.৪০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে আছে বস্ত্র খাত এবং ১১.২০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে ওষুধ ও রসায়ন খাত।
ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৮.৫০ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ৮.৪০ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৭.৭০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৬.২০ শতাংশ, ব্যাংক খাতে ৪.৪০ শতাংশ, ট্যানারি খাতে ৪.২০ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৮০ শতাংশ, আর্থিক খাতে ৩.১০ শতাংশ, সিরামিক খাতে ২.৭০ শতাংশ, সেবা খাতে ২.৬০ শতাংশ, পেপার খাতে ২.৬০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ২.৪০ শতাংশ, টেলিকম খাতে ১.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৮০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ০.৫০ শতাংশ এবং পাট খাতে ০.১০ শতাংশ।
এনটি/কেআই