ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অগ্নি সিস্টেমসের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৭ মার্চ ২০২৫  
অগ্নি সিস্টেমসের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘অগ্নি সিস্টেমস লিমিটেড’ এর পরিবর্তে ‘অগ্নি সিস্টেমস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়