ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে আইএফআইসি ফার্স্ট ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৪ এপ্রিল ২০২৬  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে আইএফআইসি ফার্স্ট ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ থেকে ২ এপ্রিল, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি বেড়ছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় এ মিউচুয়াল ফান্ডের ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

‎‎শনিবার (৪ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৫৭.৭২ শতাংশ। আগের সপ্তাহে এ মিউচুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ২.৯০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪.৪০ টাকা। এর ফলে মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৪০.৭০ শতাংশ, বিডি অটোকারসের ২৯.৪৫ শতাংশ, ড্যাফডিল কম্পিউটার্সের ২৭.০১ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২৪.১৪ শতাংশ, রানার অটোর ২১.৫২ শতাংশ, একমি পেস্টিসাইডের ২১.৩৯ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০.৬৯ শতাংশ এবং সিলভা ফার্মার ২০.৪১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়