স্পট মার্কেটে লেনদেনে ইউনিলিভার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:২৯, ২১ মার্চ ২০২১
শেয়ারবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার রোববার (২১ মার্চ) থেকে স্পট মার্কেটে লেনদেন করেছে। রেকর্ড তারিখের আগ পর্যন্ত কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইউনিলিভার কনজুমার কেয়ারের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে সোমবার (২২ মার্চ)। আর কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার (২৩ মার্চ)।
রেকর্ড তারিখের কারণে মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা/এনটি/ইভা