ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিক্রেতা সংকটে ৭ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৫ আগস্ট ২০২১  
বিক্রেতা সংকটে ৭ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে বুধবার (২৫ আগস্ট) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন চলাকালীন সময়ে ৭ কোম্পানির শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে।

আরো পড়ুন:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে সেগুলো হলো- শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্স মিল্ক, সাউথ বাংলা ব্যাংক, আইপিডিসি, ফু-ওয়াং ফুড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড|

জানা গেছে, মঙ্গলবার শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ৯৬.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১০৫.৭০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৬০ টাকা বা ৯.৯৯ শতাংশ।

মেঘনা কনডেন্স মিল্ক: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২১.১০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৩.২০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ ।

সাউথ বাংলা ব্যাংক: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২৩.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৫.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ।

আইপিডিসি: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৩৭.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪১.২০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৭০ টাকা বা ৯.৮৬ শতাংশ।

ফু-ওয়াং ফুড: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২০.৩০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২২.৩০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা বা ৯.৮৫ শতাংশ।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৪১.৬০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪৫.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৯.৬২ শতাংশ।

সিভিও পেট্রো কেমিক্যাল: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৫৬ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৭১.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ টাকা বা ১০ শতাংশ।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়