কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও নিয়োগ
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে পিএলসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. আমিনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৯ জানুয়ারি তাকে কোম্পানিটির সিইও হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি ওই নিয়োগের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)।
নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং বীমা খাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৮ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৫৭৬টি। সর্বশেষ ২০২৬ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৫৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬১.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/রাসেল