ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১ জুলাই ২০২১   আপডেট: ১৬:১০, ১ জুলাই ২০২১
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু

পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (সঠিক এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে MIS DGHS এ পাঠানো হয়েছিলো সেসব শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

আরো পড়ুন:

বর্তমানে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের এনআইডি নেই। ফলে টিকা নিবন্ধের জটিলতায় পড়েছেন তারা।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন ও টিকা নিতে পারবেন। তাহলে যাদের এনআইডি নেই তারা কীভাবে টিকা নিবো এ বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি।

এই বিষয়ে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে যেসব শিক্ষার্থীর এনআইডি নম্বর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে তারাই শুধু টিকা নিতে পারবেন। এর বাইরে আমার কোন কিছু বলার এখতিয়ার নেই।

/ইয়ামিন/এমএম/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়