ওয়ালটন মিউজিক স্টেশনে রিজিয়া পারভীন
|| রাইজিংবিডি.কম
রিজিয়া পারভীন
বিনোদন প্রতিবেদক
ঢাকা, ১৯ সেপ্টেম্বর: শ্রোতাপ্রিয় শিল্পী রিজিয়া পাভীন। এ শিল্পী এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ওয়ালটন মিউজিক স্টেশন এ।
তিনি শ্রোতাদের পছন্দসহ নিজেদের পছন্দেরও গান করবেন ওয়ালটন মিউজিক স্টেশনে।
এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তিনি দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলাদেশে সংগীতের নানা বিষয় নিয়ে।
‘ওয়ালটন মিউজিক স্টেশন সর্ম্পকে এসডি রুবেল বলেন, ‘দীর্ঘদিন ধরে সঙ্গীতের সাথে বসবাস করছি। আমার গানের সংখ্যাও কম না। গান গাইতে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আজীবন গানের সাথে থাকতে চাই।
এ অনুষ্ঠানে নিজের পছন্দের গানের পাশাপাশি অন্যান্য গানও করব। পাশাপাশি কথা বলব গানের বিভিন্ন বিষয় নিয়ে। আশা করি অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবে।
ওয়ালটন স্টুডিও কনসার্ট দেখবেন ২০ সেপ্টেম্বর, রাত ১২ টা ০৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল, উপস্থাপিকা রিন্তি ও প্রযোজনা করেছেন সফিক পাহাড়ী।
রাইজিংবিডি/আরএস/এলএ
রাইজিংবিডি.কম