ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আ.লীগের জায়গায় বিএনপি দেশ চালাচ্ছে, নিয়ম-নীতি আগের মতোই: নাহিদ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:১১, ১৯ এপ্রিল ২০২৬
আ.লীগের জায়গায় বিএনপি দেশ চালাচ্ছে, নিয়ম-নীতি আগের মতোই: নাহিদ 

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এখন সম্পূর্ণ আগের নিয়মে দেশ চলছে, প্রশাসনের মধ্যে দলীয়করণ চলছে। পার্থক্য আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপি দেশ চালাচ্ছে, কিন্তু নিয়ম-নীতি আগের মতোই আছে।”

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও আসলে কিছুই বদলায়নি। নির্বাচনের পর গণভোটকে অস্বীকার করছে সরকার, গণরায়কে অস্বীকার করা হচ্ছে। চাঁদাবাজি বেড়ে গেছে।”

তিনি বলেন, “তেল সংকট নিয়ে বর্তমান সরকার নাটক করছে। তারা সংসদে বলছে, তেল সংকট নেই; কিন্তু মাঠে বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কৃত্রিমভাবে সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। যখনই তেলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই চালাকি করে তেলের দাম বাড়ানো হয়েছে।”

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়