ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক ভালোবাসার গল্পে শ্রাবন্তী-দেব-মিমি

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক ভালোবাসার গল্পে শ্রাবন্তী-দেব-মিমি

দেব-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ভারতের টলেউডি সিনেমায় দারুণ জনপ্রিয় নায়ক দেব। তার বিপরীতে অনেকবারই দেখা গেছে, দুই জনপ্রিয় মুখ শ্রাবন্তী চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। তাদের সঙ্গে দেব সর্বশেষ অভিনয় করেন যথাক্রমে বুনোহাঁস এবং যোদ্ধা সিনেমায়।

 

ব্যবসায়িকভাবে দুটি সিনেমাই ছিল দারুণ সফল। এবারে দুই নায়িকাকে দেখা যাবে একই সিনেমায়। তবে এই ত্রি-রত্নে সঙ্গে আছেন সোহম চক্রবর্তীও। এবারের পূজায় মুক্তি পেতে যাওয়া এক ভালোবাসার গল্প নিয়ে বিরসা দাসগুপ্তের সিনেমা শুধু তোমারই জন্যতে দেখা যাবে তাদের।


সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে ইউটিউবে। এই সিনেমার টাইটেলে বলা হচ্ছে, ভালোবাসা চিনে নেওয়ার গল্প, ভালোবাসা বাঁচিয়ে রাখার গল্প। পরিচালক বিরসা দাশগুপ্তর শুধু তোমারই জন্য ছবিতে রোমান্সের জোয়ারে ভাসবেন দর্শকরা।


জানা গেছে, ভালোবাসার নানা বুননে গড়ে উঠেছে ছবির গল্প৷ শুধু ভালোবাসা পাওয়া নয়, ভালোবাসাকে যে বাঁচিয়েও রাখতে হয় সে সত্যিই আরও একবার ফুটে উঠেছে দেব-মিমি-শ্রাবন্তীর রসায়নে।

 

একই ভালোবাসা হয়ত ফিরে আসে বারবার, নানা রূপে-এ সিনেমার খোঁজ ভালোবাসার সে গহীনে৷ আছে সম্পর্কে বিয়ের গুরুত্বও৷ ভালোবাসার পরিণতিই কি এই বন্ধনে, নাকি এই বন্ধনে পৌঁছেও ভালোবাসাকে নতুন করে খুঁজে পাওয়া যায়৷ ঘটনার ঘনঘটায়, জীবনের ওঠাপড়ায় ভালোবসার শক্তিকে যাচাই করার পরীক্ষাতেই যেন ছবির চরিত্রদের ফেলে দিয়েছেন পরিচালক৷ আর সেই কাহিনির হাত ধরেই রহস্যে ভরপুর কলকাতার সিনেবাজারে আবার আসছে প্রেমের ছোঁয়া৷


দেখুন : শুধু তোমারই জন্য সিনেমার ট্রেইলার

 

 


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৫/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়