ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বছরের শুরুতে প্রেক্ষাগৃহে কাজী মারুফ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বছরের শুরুতে প্রেক্ষাগৃহে কাজী মারুফ

মাস্তান পুলিশ সিনেমার দৃশ্য

বিনোদন প্রতিবেদক : ‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চিত্রনায়ক বছরের শুরুতেই মাস্তানি করবেন প্রেক্ষাগৃহে। চলতি বছরের প্রথম সপ্তাহে মারুফ অভিনীত ‘মাস্তান পুলিশ’ শিরোনামের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানান সিনেমাটির পরিচালক রকিবুল আলম রকিব।

 

এ প্রসঙ্গে রকিবুল আলম রকিব রাইজিংবিডিকে বলেন, ‘মাস্তান পুলিশ সিনেমাটি মুক্তির জন্য বছরের প্রথম সপ্তাহ বেছে নিয়েছি। এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ভালো দিন-ক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। আগামী ৬ জানুয়ারি সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

 

‘মাস্তান পুলিশ’ সিনেমায় চিত্রনায়ক কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বিন্দিয়া কবির।  গত  ৪  নভেম্বর সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়।

 

কাজী হায়াতের চিত্রনাট্যে এতে কাজী মারুফ-বিন্দিয়া  ছাড়াও অভিনয় করেছেন- কাজী হায়াৎ, বড় দা মিঠু, ডেনি রাজসহ আরো অনেকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়