ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তামান্না ভাটিয়াকে জুতা নিক্ষেপ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামান্না ভাটিয়াকে জুতা নিক্ষেপ

তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক : সিনেমায় অভিনয় করে তারকারা ভক্তদের যেমন ভালোবাসা পান, তেমনি মাঝে মাঝে নানা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদের। সম্প্রতি এরকমই এক ঘটনা ঘটেছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে। 

হায়দরাবাদে একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করতে গিয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় তার দিকে জুতা নিক্ষেপ করে এক ব্যক্তি। উদ্বোধন শেষ করে তামান্না দোকান থেকে বের হয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন। তখন তাদের মাঝ থেকে একজন এই অভিনেত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরবর্তী সময়ে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ৩১ বছর বয়সি এই ব্যক্তির নাম করিমুল্লাহ। সে একজন বি টেক গ্র্যাজুয়েট।

নারায়ণগুড়া থানার ইন্সপেক্টর বি রবীন্দ্রর সংবাদমাধ্যমে বলেন, ‘জুতাটি তামান্নাকে আঘাত করেনি, এটি দোকানের একজন কর্মচারীকে গিয়ে আঘাত করে। করিমুল্লাহকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় জানায়, এ অভিনেত্রী তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমায় যে চরিত্রে অভিনয় করেছেন তা দেখে রাগান্বিত হয়ে এ কাজ করে সে।’  

হিন্দি, তামিল, তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তামান্না ভাটিয়া। ভারতের অন্যতম সাড়া জাগানো বাহুবলি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। খুব শিগগির বলিউডের কুইন সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায় শুটিং হবে সিনেমাটি। চলতি বছর মার্চে এটি মুক্তির কথা রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়