ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা এখন বেশি: তৌসিফ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা এখন বেশি: তৌসিফ

বিনোদন ডেস্ক : ঈদ মানেই আনন্দ। ঈদের খুশি ছড়িয়ে পড়েছে সবখানে। বাদ পড়েননি শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদ কাটাতে গ্রামে গেছেন। অনেকে ঢাকাতেই অবস্থান করছেন। কারণ তারা পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘অবশ্যই ঈদ পরিবারের সঙ্গে ঢাকায় কাটিয়েছি। আমার বাসা ঢাকায়, পরিবারের সবাই ঢাকায় থাকে, সুতরাং পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ উদযাপন করেছি।’

গত বছর বিয়ে করেছেন তৌসিফ মাহবুব। বিয়ের পর দ্বিতীয়বারের মতো ঈদুল ফিতর উদযাপন করছেন তিনি। তার ভাষায়— ‘এটি আমাদের তৃতীয় ঈদ (দ্বিতীয় ঈদুল ফিতর)। নিজেদের মতো করে সময় কাটানোর বিশেষ কোনো পরিকল্পনা ছিল না।’

কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? এমন প্রশ্নের জবাবে তৌসিফ মাহবুব বলেন, ‘মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা অনেক বেশি। ইদানীং বিষয়টি খেয়াল করে দেখেছি। উদাহরণস্বরূপ যদি বলি, সাফা কবিরের বিষয়টি। সাফা ভালো মেয়ে সেটা মিডিয়ার সবাই জানে। তার একটি বক্তব্য মানুষ পুরোপুরি না বুঝে লঙ্কাকাণ্ড করে ফেলল!’

‘আসলে মানুষের মধ্যে সহ্য ক্ষমতা নেই। মানুষ খুব অস্থির। কোনো কিছু পেলেই সেটা নিয়ে মন্দ কথা ছড়াতে শুরু করে। এই ফিলিংসটা আমাদের বাঙালি জাতি ছাড়া অন্য কোথাও দেখিনি। আল্লাহ তা’আলা যেন এই ফিলিংসটা মানুষের মধ্য থেকে দূর করে দেন। যেকোনো বিষয় নিয়েই দেশে এমনটা ঘটছে। সেটা যাতে আর না হয় সেই প্রত্যাশা করি।’



রাইজিংবিডি/ঢাকা/ ৭ জুন ২০১৯/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়