ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী তিন্নির বাড়িতে ৭ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১০:৫৭, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনেত্রী তিন্নির বাড়িতে ৭ করোনা রোগী শনাক্ত

শ্রাবস্তী দত্ত তিন্নি

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। করোনা মহামারির এই সময়ে কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন। তিন্নি যে বাড়িতে আছেন সে বাড়িতে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে দিন কাটছে তার। দীর্ঘ দেড় মাস ধরে ঘরে আটকে আছেন এই অভিনেত্রী।

অন্যদিকে তিন্নির বাবা-মা বাংলাদেশে রয়েছেন। তাদের নিয়েও চিন্তা হচ্ছে তার। তিন্নি বলেন, ‘আমার তিন ফুপু আছেন কানাডায়। বাবা-মা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয়, কিন্তু বাবা-মার জন্য চিন্তা হচ্ছে। দাদাবাড়ি নেত্রকোনায়। সেখানকার কাজিনরা, ঢাকায় বাবা-মা, কানাডার ফুপুরা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা চ্যাট গ্রুপ খুলেছি। সেখানে সবাই একসঙ্গে যোগাযোগ করছি।’

২০১৬ সালের অক্টোবর মাসে কানাডায় চলে যান তিন্নি। প্রায় পাঁচ বছর হলো। ওয়ারিশার বয়স এখন ১১ বছর। সেখানকার একটি স্কুলের ক্লাস ফোরে পড়ে সে। তাকে দেখাশোনার পাশাপাশি একটি কল সেন্টারে চাকরি করেন তিন্নি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়