ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সামান্থার মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন আল্লু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ৩০ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:১৮, ৩০ ডিসেম্বর ২০২০
সামান্থার মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন আল্লু

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘স্যাম জ্যাম’ নামের একটি টক শো সঞ্চালনা করছেন তিনি। এতে অতিথি হয়ে হাজির হয়েছিলেন ‘স্টাইলিশ স্টার’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন ও তার বাবা আল্লু অরবিন্দ। কিছুদিন আগে এই এপিসোডের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নতুন বছর উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হবে এটি।

প্রচারের আগে বিশেষ এই এপিসোডের অল্প অংশ ‘আহা’-এর অফিশিয়াল টুইটারে প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। একটি লঞ্চিং অনুষ্ঠানের ভিডিও এতে দেখানো হয়। তাতে দেখা যায়—আল্লু অর্জুন তার বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। ভিডিওটি দেখতে দেখতে আবারো আবেগপ্রবণ হয়ে পড়েন আল্লু অর্জুন। তার চোখ দুটো জলে ছলছল করতে থাকে।

আরো পড়ুন:

সামান্থার এই অনুষ্ঠান এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। বিজয় দেবরকোন্ডা, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়াসহ অনেক দক্ষিণী তারকা এতে হাজির হয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন নন্দিনি রেড্ডি। এটি প্রযোজনা করছেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ।

আল্লুর পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এছাড়া আরো আছেন—প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। সিনেমাটি পুরো ভারতেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

অন্যদিকে, সামান্থার হাতেও একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপাতি ও নয়নতারা। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়