ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১ মার্চ ২০২১   আপডেট: ১৬:৩৫, ১ মার্চ ২০২১
কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কঙ্গনা রাণৌত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বলিউডের প্রখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (১ মার্চ) জামিনযোগ্য এই পরোয়ানা জারি করা হয়েছে। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।

সমন জারি করা সত্ত্বেও সোমবার (১ মার্চ) আদালতে হাজির হননি অভিনেত্রী কঙ্গনা। এজন্য তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। সংবাদ সংস্থা এএনআইকে কঙ্গনার আইনজীবী জানিয়েছেন—বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। আগামী ২২ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরো পড়ুন:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। করণ জোহর আলিয়া ভাটের পাশাপাশি জাভেদ আখতারের নাম নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন।  

শুধু তাই নয়, হৃতিক রোশানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন জাভেদ আখতার কঙ্গনাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন কঙ্গনা। তারপর এই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়