ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চিত্রনায়ক শাহীন আলম আর নেই

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৩, ৮ মার্চ ২০২১   আপডেট: ১৬:১৪, ৯ মার্চ ২০২১
চিত্রনায়ক শাহীন আলম আর নেই

চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম আর নেই। সোমবার (৮ মার্চ) রাত ১০:০৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান শাহীন আলমের মৃত্যুর খবরটি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

শাহীন আলম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা আক্রান্ত হন তিনি। সমস্যা গুরুতর হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

শাহীন আলম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- 'স্বপ্নের নায়ক', 'ঘাটের মাঝি', 'এক পলকে', 'গরিবের সংসার', 'তেজী', 'চাঁদাবাজ', 'প্রেম প্রতিশোধ', 'টাইগার', 'রাগ-অনুরাগ', 'দাগী সন্তান', 'বাঘা-বাঘিনী', 'আলিফ লায়লা', 'আঞ্জুমান', 'অজানা শত্রু', 'দেশদ্রোহী', 'প্রেম দিওয়ানা', 'আমার মা', 'পাগলা বাবুল', 'শক্তির লড়াই', 'দলপতি', 'পাপী সন্তান', 'ঢাকাইয়া মাস্তান', 'বিগবস', 'বাবা' ও 'বাঘের বাচ্চা'।

হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অনেকটা দূরে সরে যান শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন।

ঢাকা/রাহাত সাইফুল/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়