ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারীকর্মীদের শ্লীলতাহানি, থানায় রুদ্রনীল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২ এপ্রিল ২০২১  
নারীকর্মীদের শ্লীলতাহানি, থানায় রুদ্রনীল

নির্বাচনি প্রচারে নারীকর্মীদের সঙ্গে রুদ্রনীল

বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপি প্রার্থী হয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার নির্বাচনি প্রচারে নারীকর্মীরা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে আলিপুর থানায় এই অভিযোগ করেছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, থানায় হাজির হয়ে রুদ্রনীল ঘোষ অভিযোগ করেন—আলিপুরের গোপালনগরের মুখে ২০-২৫ জন দুষ্কৃতিকারী বিজেপি কর্মীদের মারধর করে ও নারীকর্মীদের শ্লীলতাহানি করেছে। বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ জানিয়েছেন রুদ্রনীল। এ অভিনেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

এর আগে চেতলা থানায় একই অভিযোগ করেছিলেন রুদ্রনীল। কয়েকদিন আগে আবার ভবানীপুরের ল্যান্সডাউন মার্কেটের কাছে প্রচারের সময় তাকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রুদ্রনীলের। সেই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ অভিনেতার দাবি—তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে মানুষ একজোট হতে চাইছেন। যেদিন থেকে আমি প্রচারে বেরিয়েছি, সেদিন থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছেন। আর এটা তৃণমূলের মানুষ সহ্য করতে পারছেন না। আর এ কারণে এমন ঘটনা ঘটাচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে ভবানীভবনের সামনে অনশনে বসব।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়