ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ লাখ রুপি অনুদান দিলেন হৃতিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৪ জুন ২০২১   আপডেট: ১৯:০৯, ৪ জুন ২০২১
২০ লাখ রুপি অনুদান দিলেন হৃতিক

জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। করোনায় ক্ষতিগ্রস্ত সিনেমাকর্মীদের ২০ লাখ রুপি অনুদান দিয়েছেন তিনি।

সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত বহেল জানান, করোনা মহামারির কারণে লকডাউনের ফলে সিনেমা, টিভি ও ওয়েব সিরিজে দিনমজুর হিসেবে কাজ করেন এমন সিনেমাকর্মীরা খুব দুর্বিষহ জীবনযাপন করছেন। হৃতিকের অনুদানের এই অর্থের কিছু অংশ ২ হাজার সিনেমাকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসারি ট্রান্সফার করা হবে। বাকি অর্থ রেশন ও টিকাদান কর্মসূচীর জন্য ব্যয় করা হবে।

আরো পড়ুন:

বিশ্বব্যাপী এই সংগঠনের ১০ হাজার সদস্য রয়েছে। হৃতিক ছাড়াও অভিনেতা ভিকি কৌশল, ফ্লোরা সাইনি ও সাক্ষী তানওয়ার আর্থিক অনুদান দিয়েছেন বলে জানান অমিত বহেল। এছাড়া তার দেওয়া তথ্যমতে, গত বছর লকডাউনের সময় ২৫ লাখ রুপি দান করেছিলেন ‘কৃষ’ অভিনেতা।

হৃতিক অভিনীত সর্বশেষ সিনেমা ‘ওয়ার’। খুব শিগগির একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ইংরেজি ভাষার ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ অবলম্বনে তৈরি হচ্ছে এটি। তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে এই অভিনেতা অভিনয় করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়