ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার জন্মদিনে হৃতিকের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৭ সেপ্টেম্বর ২০২১  
বাবার জন্মদিনে হৃতিকের আবেগঘন পোস্ট

জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। তার বাবা রাকেশ রোশানও হিন্দি সিনেমার একজন স্বনামধন্য নির্মাতা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাকেশ রোশানের জন্মদিন। ৭২ বছর পূর্ণ হলো তার। বাবার বিশেষ এই দিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন হৃতিক। বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তার ছেলে হওয়ার সবচেয়ে ভালো দিক হলো তিনি এখনো আমাকে আমার ভেতরের অসম্ভবকে সম্ভব করার অনুপ্রেরণা দেন। শুভ জন্মদিন পাপা। আপনার মতো শক্তিশালী ও তরুণ হয়েই বেড়ে উঠতে চাই।’

আরো পড়ুন:

হৃতিক রোশানের এই পোস্টে বলিউডের অন্য তারাকারাও রাকেশ রোশানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় আছেন সোনালী বেন্দ্রে, কুণাল কাপুর, ফারহান আখতার, ম্রুনাল ঠাকুর, নীল নিতিন মুকেশ, সোনাক্ষী সিনহা প্রমুখ।

হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ‘ফাইটার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি ইংরেজি ভাষার ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ অবলম্বনে তৈরি একটি ওয়েব সিরিজে কাজ করছেন হৃতিক। তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে এই অভিনেতা অভিনয় করবেন। এছাড়া ‘কৃষ-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়