ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কে হচ্ছেন হৃতিকের প্রথম ওয়েব সিরিজের নায়িকা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৩০ জুলাই ২০২১   আপডেট: ১৫:২৫, ৩০ জুলাই ২০২১
কে হচ্ছেন হৃতিকের প্রথম ওয়েব সিরিজের নায়িকা?

বলিউড অভিনেতা হৃতিক রোশান। বড় পর্দার পর খুব শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে তাকে। এই ওয়েব সিরিজে তার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম ‍সূত্রে জানা গেছে, ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেকে তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নাভা নাতেশের সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক। বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আরো পড়ুন:

সুধীর বাবুর সঙ্গে ‘নান্নু দোচুকুন্দোবাতে’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে নাভা নাতেশের অভিষেক হয়। প্রথম সিনেমাতেই তার পারফরম্যান্স সকলের নজর কাড়ে। এরপর বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। কন্নড় সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

নাভা নাতেশ

ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’ অবলম্বনে তৈরি হচ্ছে হৃতিকের এই ওয়েব সিরিজ। এটি প্রচার হবে ডিজনি প্লাস হটস্টারে। টম হিডলটন অভিনীত জোনাথান পাইন চরিত্রটি রূপায়ন করবেন হৃতিক।

এই ওয়েব সিরিজ ছাড়াও হৃতিকের হাতে একাধিক কাজ রয়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা। এছাড়া ‘কৃষ ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করবেন হৃতিক।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়