ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্যাটরিনার সঙ্গে বাগদানের গুঞ্জন, ভিকির পরিবারের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:০৩, ১১ সেপ্টেম্বর ২০২১
ক্যাটরিনার সঙ্গে বাগদানের গুঞ্জন, ভিকির পরিবারের প্রতিক্রিয়া

বর্তমান সময়ে বলিউডের অন্যতম আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। সম্প্রতি গুঞ্জন চাউর হয়, বাগদান সেরেছেন এই জুটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন ভিকির ভাই সানি কৌশল। তিনি জানান, বাগদানের খবরটি শোনা মাত্রই পরিবারের সদস্যরা এটি নিয়ে হাসাহাসি শুরু করেন। এই সময় ভিকি জিমে ছিলেন। তিনি ফিরলে তাকে খোঁচা দিয়ে মিষ্টি খাওয়াতে বলেন তার বাবা। ভিকিও পাল্টা উত্তরে জানান, বিয়ে যেমন কল্পনায় হচ্ছে, মিষ্টিও কল্পনাতেই খেতে হবে। এক কথায়, বাগদানের গুঞ্জনটি ভিকির পরিবারে হাসির খোরাক জুগিয়েছিল।

আরো পড়ুন:

এর আগে এই বিষয়ে জানতে চাইলে ভিকির বাবা স্টান্ট ডিরেকটর শ্যাম কৌশল বলেন, ‘এই গুঞ্জন সত্য নয়।’

‘কফি উইথ করন’ টক শোয়ের ষষ্ঠ আসরে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু। অনুষ্ঠানের একটি পর্বে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান ভিকি। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি-ক্যাটরিনা। একসঙ্গে নৈশভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরো উসকে দেন তারা। শোনা যায়, গত বছর এপ্রিলে লকডাউনে আইন ভেঙে ক্যাটরিনার সঙ্গে দেখা করেছেন ভিকি। যদিও পরবর্তী সময়ে বিষয়টি অস্বীকার করেন এই অভিনেতা।

ক্যাটরিনার ‘সূর্যবংশী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘টাইগার থ্রি’, ‘ফোন ভূত’ সিনেমায় দেখা যাবে তাকে।

অন্যদিকে, ভিকির ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে ‘স্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া সরদার উধাম সিংয়ের বায়োপিকে অভিনয় করছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়