ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারাগারে অন্য বন্দিদের সঙ্গে থাকবেন শাহরুখ পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৪ অক্টোবর ২০২১  
কারাগারে অন্য বন্দিদের সঙ্গে থাকবেন শাহরুখ পুত্র

মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কোয়ারেন্টাইন ব্যারাক থেকে তাকে সাধারণ সেলে স্থানান্তর করা হচ্ছে।

এর আগে মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ানকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। পরবর্তী সময়ে শাহরুখ পুত্রসহ অন্য গ্রেপ্তারকৃতদের কোভিড-১৯ টেস্ট করা হয়। এরপর মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে কোয়ারেন্টাইন ব্যারাকে রাখা হয়।

আরো পড়ুন:

আর্থার রোডের সুপারিন্টেন্ডেন্ট ওয়েচালের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আরিয়ানসহ মাদক মামলায় গ্রেপ্তারকৃত অন্য পাঁচজনের কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় তাদের কোয়ারেন্টাইন ব্যারাক থেকে সাধারণ সেলে নেওয়া হচ্ছে।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে কয়েকবার আরিয়ানের জামিন আবেদন করা হলেও পাননি। বুধবার (১৩ অক্টোবর) শাহরুখপুত্র আরিয়ান খানের জামিনের শুনানি থাকলেও তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার ফের এনডিপিএস আদালতে শুনানি পর্ব চলবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়