ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাগার সঙ্গে প্রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ১১:৫৬, ১৯ নভেম্বর ২০২১
নাগার সঙ্গে প্রিয়া

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। কিছুদিন আগে অভিনেত্রী সামান্থা আক্কিনেনির সঙ্গে ডিভোর্স হয়েছে তার। তবে ব্যক্তিগত জীবনের সমস্যার দিকে না তাকিয়ে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।

বিক্রম কে কুমারের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এতে তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী প্রিয়া ভবানি শংকরকে।

আরো পড়ুন:

অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজের শুটিং আগামী বছর শুরুর কথা রয়েছে। প্রিয়া এতে নাগার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করবেন। প্রথমবারের মতো জুটি বাঁধবেন তারা।

জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিরিজটি ভৌতিক ঘরানার হবে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হবে।

নাগা চৈতন্যের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ স্টোরি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। বক্স অফিস বিশ্লেষকদের কাছে অ্যাভারেজ হিট তকমা পেয়েছে সিনেমাটি। পাশাপাশি একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়