ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হৃতিকের বিপরীতে হলিউড অভিনেত্রী!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৩ ডিসেম্বর ২০২১  
হৃতিকের বিপরীতে হলিউড অভিনেত্রী!

জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি।

এদিকে শোনা যাচ্ছে, অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক। এর মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পা রাখতে চলেছেন এই হলিউড অভিনেত্রী। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরো পড়ুন:

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন সামান্থা। একটি ছবিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা। অপর এক ছবিতে তাদের কথোপকথনরত অবস্থায় দেখা গেছে।

‘শুট দ্য হিরো’, ‘হাইয়াই ফাইভ-জিরো’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন সামান্থা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই অভিনেতার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। তিনিও একটি সিনেমা পরিবার থেকে এসেছেন।’

হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ‘ফাইটার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ইংরেজি ভাষার ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ অবলম্বনে তৈরি একটি ওয়েব সিরিজে তিনি কাজ করবেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি এটি করছেন না বলে জানা গেছে। তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে এই অভিনেতা অভিনয় করবেন। এছাড়া ‘কৃষ-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়