ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাঞ্চন মল্লিকের পরকীয়া, স্ত্রীর হুঙ্কার   

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:৪১, ২৭ ডিসেম্বর ২০২১
কাঞ্চন মল্লিকের পরকীয়া, স্ত্রীর হুঙ্কার   

প্রশ্ন উঠতে পারে টলিউডে এ বছর আলোচিত পরকীয়ার ঘটনা কোনটি? ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘বাড়িয়ে দাও’, ‘বেঁচে থাকার গান’-এর মতো অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী অনুপম রায় দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এ বছর। বিচ্ছেদের নির্দিষ্ট তারিখ না জানালেও গত ১২ নভেম্বর এক যৌথ বিবৃতিতে সংসার ভাঙার খবর জানান তিনি। যদিও কী কারণে এই বিচ্ছেদ তার কারণ ব্যাখ্যা করেননি দুজনের কেউই। তবে গুঞ্জন ছিল, অভিনেতা পরমব্রতর সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আলাদা হয়ে গেছেন অনুপম।

এদিকে কাঞ্চন মল্লিকের পরকীয়া নিয়েও জল ঘোলা কম হয়নি। যদিও এই অভিনেতা ও বিধায়ক বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন। তবে তার স্ত্রী এই অভিযোগ নিয়ে এখনও সোচ্চার।

আরো পড়ুন:

কাঞ্চন মল্লিক বিয়ে করেন অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়কে। ৯ বছরের দাম্পত্য জীবন ভালোই চলছিল তাদের। ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু চলতি বছর সংসারের আকাশে কালো মেঘ জমে। এর সূত্রপাত কাঞ্চনের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে- অন্তত পিংকি এমনই দাবি করেছেন।

‘কৃষ্ণকলি’খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক—এমন অভিযোগ করেন পিংকি। এরপর গঙ্গায় অনেক জল গড়িয়েছে কিন্তু কেউই ধরা দেননি। শ্রীময়ী অবশ্য একবার এই সম্পর্ককে ‘স্রেফ বন্ধুত্ব’ বলেছেন। কিন্তু টলিউড জানে- এই বন্ধুত্বের মানে কি! কারণ শুরুতে সবাই তাই বলে। প্রেমের সময় ‘দাদা’, এবং পরে সেই দাদার ‘বর’ হওয়ার ঘটনা সমাজে নতুন নয়। ফলে পিংকি চেপে ধরেছেন কাঞ্চন মল্লিককে। ঘটনা গড়িয়েছে মামলা পর্যন্ত। 

শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন কাঞ্চন। এদিকে কথিত প্রেমিকা শ্রীময়ীর সঙ্গে বছরজুড়েই নানা জায়গায় একসঙ্গে দেখা গেছে তাকে। এ নিয়ে প্রায়ই খবরে উঠে এসেছেন দুজন। সেসব দেখে তেলে-বেগুনে জ্বলেছেন পিংকি। এতো কিছুর পরেও পিংকির সঙ্গে কাঞ্চনের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন দুজন। 

শান্ত/তারা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়