ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিফনের শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন রাশমিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৭ ডিসেম্বর ২০২১  
শিফনের শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন রাশমিকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। তার অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এদিকে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি অন্তর্জালে উষ্ণতা ছড়াচ্ছে, যা এখন ভাইরাল।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, রাশমিকার পরনে কালো রঙের শিফনের শাড়ি আর নুডলস স্ট্র্যাপ ব্লাউজ। কানে দুল, ব্যাঙ্গেল, আংটি, কপালে রুপালি টিপ। তার চোখের কাজল অন্য মাত্রা যোগ করেছে লুকে। সেই সঙ্গে প্রসাধনীর নিয়ন্ত্রিত ব্যবহার তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

আরো পড়ুন:

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তা ছাড়া ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশমিকার।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়