ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী বেশে কেন নওয়াজউদ্দিন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৩:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২২
নারী বেশে কেন নওয়াজউদ্দিন?

জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। পর্দায় বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। এবার নারী বেশে দেখা দিলেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, নওয়াজউদ্দিনের পোশাক ছেলেদের নয় বরং মেয়েদের মতো। সোনালি লেহেঙ্গা, মাথায় মুকুট এবং কাঁধ পর্যন্ত চুল— সব মিলিয়ে অভিনেতার আসল রূপ চেনাই দায়।

আরো পড়ুন:

কিন্তু কেন হঠাৎ নওয়াজউদ্দিনের এই রূপ? জানা যায়, এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। সিনেমাটির চরিত্রের প্রয়োজনেই এই পোশাকে তিনি।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, একটি গানের শুটিংয়ে জন্য এই পোশাক পরেছেন নওয়াজউদ্দিন। সিনেমার দৃশ্যে দেখা যাবে, নায়িকা অবনীত কৌরকে অপহরণ করা হয়েছে। গুণ্ডাদের হাত থেকে তাকে বাঁচাতে নারীর ছদ্মবেশ নেন নওয়াজউদ্দিন। এই সাজের জন্য চার ঘণ্টা সময় লেগেছে তার। গানটি কোরিওগ্রাফ করেছেন বস্কো মার্টিন।

‘টিকু ওয়েডস শেরু’ প্রযোজনা করছেন কঙ্গনা রাণৌত। এই অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মস থেকে নির্মিত প্রথম সিনেমা এটি। ২০২০ সালে কঙ্গনার প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ‘টিকু ওয়েডস শেরু’ পরিচালনা করছেন সাই কবির।

নওয়াজের ঝুলিতে বর্তমানে একাধিক প্রজেক্ট রয়েছে। ‘সঙ্গিন’, ‘জোগিরা সা রা রা’, ‘হিরোপান্তি টু’  সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ‘বোল চুড়িয়া’ সিনেমার বড় অংশের শুটিং শেষ করেছেন এই অভিনেতা। পাশাপাশি একটি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ করছেন নওয়াজউদ্দিন।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়