ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৭৫ লাখ টাকা প্রতারণার অভিযোগে টাইগার শ্রফের মায়ের মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৯ জুন ২০২৩   আপডেট: ১৭:৪৩, ৯ জুন ২০২৩
৭৫ লাখ টাকা প্রতারণার অভিযোগে টাইগার শ্রফের মায়ের মামলা

৭৫ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলেন বলিউড অভিনেত্রী-প্রযোজক আয়েশা শ্রফ। মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় এ মামলা দায়ের করেন অভিনেতা টাইগার শ্রফের মা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৫৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ টাকার বেশি) প্রতারণার অভিযোগে অ্যালন ফার্নান্ডেজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। ভারতীয় সংবিধানের ৪২০, ৪০৮, ৪৬৫, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় মামলাটি করেছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি থানা পুলিশ।

আরো পড়ুন:

এবারই প্রথম নয়, ৮ বছর আগেও প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন আয়েশা শ্রফ। সেই ৪ কোটি রুপি প্রতারণার অভিযোগে অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি।

১৯৮৩ সালে ‘তেরি বাহো মে’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন মণীষ বহেল। ১৯৮৭ সালে জ্যাকি শ্রফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়েশা। ২০০০ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়