ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিডি করলেন অপু বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৬ আগস্ট ২০২৩  
জিডি করলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: ফেসবুক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে লিখিত অভিযোগের পর রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে জিডি করেন এই নায়িকা।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ডি এম আসাদুজ্জামান অপু জানান, অপু বিশ্বাসের দায়ের করা জিডি নম্বর ৫৫৬।পাইরেসি ও আপত্তিকর মন্তব্যের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে তিনি সাধারণ ডায়েরি করেন।

এর আগে রোববার (৬ আগস্ট) বিকেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন: ডিবিতে যে অভিযোগ করলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে- এটা কারো কাম্য নয়। কারণ বেলাশেষে আমরা সবাই পরিবারে বসবাস করি। আমাদেরও পারিবারিক অবস্থান আছে। হয়তো আমি চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের সামনে পড়তে হয়। ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছিলাম।

অপু বিশ্বাস বলেন, আমি একটি সিনেমা করেছি লাল শাড়ি। লাল শাড়ির পাইরেসি রোধে ও ফেসবুকে আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়ে অভিযোগ করেছি ডিবি কার্যালয়ে। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। পাইরেসির শিকার হয়ে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিলো। লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। 

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়