ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুখ লুকিয়ে শাহরুখের রূঢ় আচরণ, হতাশ ভক্তরা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:১৪, ১৭ জানুয়ারি ২০২৪
মুখ লুকিয়ে শাহরুখের রূঢ় আচরণ, হতাশ ভক্তরা (ভিডিও)

লিফট ভর্তি লোকজন। কালো রঙের হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। লিফট থেকে নামার পরই নিরাপত্তারক্ষীরা ছাতা ধরেন শাহরুখের মুখের সামনে। এ সময় সামনে হাঁটতে দেখা যায় তার ম্যানেজার পূজা দাদলানিকে।

লিফট থেকে নামার পরই সেলফি তুলতে চান পাপারাজ্জিরা। কিন্তু বিরক্ত হয়ে একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন শাহরুখ। এরপর সোজা গিয়ে নিজের গাড়িতে বসেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

আরো পড়ুন:

সাধারণত, শাহরুখ খান তার ভক্তদের সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করে থাকেন। কিন্তু গতকাল যেভাবে একটি ফোন ধাক্কা দিয়ে সরিয়ে দেন তা নিয়ে চলছে জোর চর্চা। শাহরুখ খানের এরকম রূঢ় ব্যবহারে কিছুটা বিস্মিত নেটিজেনরা। পাশাপাশি প্রিয় তারকার এমন আচরণ নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন কেউ কেউ। যদিও এর কোনো কারণ ব্যাখ্যা করেননি কিং খান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে মুম্বাইয়েল বান্দ্রায় দেখা যায় শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানিকে। সেখানে পাপারাজ্জিদের সঙ্গে এমন রূঢ় আচরণ করেন শাহরুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়