ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৮ দিনে জুনিয়র এনটিআর-জাহ্নবীর সিনেমার আয় ৪৬৩ কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:২৫, ৫ অক্টোবর ২০২৪
৮ দিনে জুনিয়র এনটিআর-জাহ্নবীর সিনেমার আয় ৪৬৩ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। দীর্ঘ ৮ বছর পর তাকে নিয়ে ‘দেবারা’ সিনেমা নির্মাণ করেছেন কোরাতলা শিবা। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্বের ৭ হাজার ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেবারা’। মুক্তির আগে থেকেই ঢের আলোচনায় ছিল এটি। মুক্তির পরও বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে। যদিও বক্স অফিসে আয়ের গ্রাফ ওঠানামা করছে।

আরো পড়ুন:

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘দেবারা’ সিনেমা মুক্তির ৮ দিনে শুধু ভারতে আয় করেছে ২৫৫.১৫ কোটি রুপি (গ্রস), ‍বিদেশে আয় করেছে ৬৯.১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৪.২৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি টাকার বেশি।

‘দেবারা’ সিনেমা নির্মাণে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন নির্মাতারা। সিনেমাটির ভিএফএক্সের জন্য অনেক ব্যয় হয়েছে। এর আগে নিউজ১৮ জানিয়েছিল, ‘দেবারা’ সিনেমার ভিএফএক্স-এর জন্য ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি) ব্যয় করা হবে। বিশাল বাজেটের ৩৩ শতাংশ এ বাবদ ব্যয় করছেন নির্মাতারা।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘দেবারা’ নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি আয় করেছে ১৮৪ কোটি রুপি।

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়