ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশ-নুসরাতের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
যশ-নুসরাতের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড

নুসরাত জাহান, যশ দাশগুপ্ত

ভারতীয় বাংলা সিনেমার তারকা দম্পতি নুসরাত জাহান-যশ দাশগুপ্তর অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর পাশে অবস্থিত বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বহুতল ভবনটির পঞ্চমতলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। এই অ্যাপার্টমেন্টে বসবাস করেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, পরিচালক শুভ্রজিৎ মিত্রসহ বেশ কজন তারকা। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে তারাও রাস্তায় নেমে আসেন। 

আরো পড়ুন:

যে তলায় আগুন লাগে তার ঠিক উপরের তলায় বসবাস করেন যশ-নুসরাত। প্রাণভয়ে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসেন তারা। তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা সুস্থ ও নিরাপদে আছেন। 

ঘটনার বর্ণনা দিয়ে পরিচালক শুভ্রজিৎ বলেন, “শুনেছি, পঞ্চম তলার এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পূজা হয়। প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তারা। সেই প্রদীপ না নিভিয়েই নিচে নেমে আসেন ভবনের মন্দিরে শিবপূজা করার জন্য। তাদের অনুপস্থিতিতে সম্ভবত বাড়ির প্রদীপ থেকে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়