ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিজয়-রাশমিকা এখন স্বামী-স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বিজয়-রাশমিকা এখন স্বামী-স্ত্রী

রাশমিকা-বিজয়ের প্রেম পরিণয় পেল

নানা নাটকীয়তা ও দীর্ঘ অপেক্ষার পর সাতপাকে বাঁধা পড়লেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। 

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সকালে তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিজয়-রাশমিকা। সন্ধ্যায় কনে অর্থাৎ রাশমিকার পরিবার কোডাভা প্রথা অনুযায়ী বিয়ের বাকি রীতিনীতি পালন করবে। বিয়ের আগের রাতে জমজমাট ছিল সংগীত অনুষ্ঠান। ‘পুষ্পা টু’ সিনেমার গানের সঙ্গে রাশমিকা নাচ দেখে চমকে গিয়েছিলেন বর বিজয়। 

আরো পড়ুন:

আগেই জানা যায়, বিজয়-রাশমিকার বিয়েতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নিষিদ্ধ করা হয় মুঠোফোন। কারণ বিজয় ও রাশমিকা তাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত রাখতে চেয়েছেন। তারা চাননি বিয়ের অনুষ্ঠান জনসমক্ষে আসুক। নিজেদের সম্পর্ক নিয়ে এ জুটি কম প্রচার চান বলেই বিয়েতে ‘নো-ফোন’ নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নেন; যাতে অনুষ্ঠানের কোনো ছবি ফাঁস না হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, এসবকিছুর বাস্তববায়ন করেছেন তারা। ফলে এখনো তাদের বিয়ের কোনো ছবি ফাঁস হয়নি, তাছাড়া নবদম্পতিও বিয়ের ছবি প্রকাশ করেননি।   

উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রিসেপশন, যেখানে ইন্ডাস্ট্রির নামি তারকারা উপস্থিত থাকবেন। কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিজয়-রাশমিকা জানান, শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এরপরই শুরু হয় ‘বিরোশ’ জুটির বিয়ের কাউন্টডাউন। 

বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত।  

প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছিল, প্রেম করছেন বিজয়-রাশমিকা। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দেয়। অবশেষে প্রিয় মানুষের গলায় মালা পরালেন তারকা যুগল। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়