ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিয়ের দশ বছর পর মা হতে যাচ্ছেন দিব্যাঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৯ মার্চ ২০২৬  
বিয়ের দশ বছর পর মা হতে যাচ্ছেন দিব্যাঙ্কা

দিব্যাঙ্কা ত্রিপাঠি

বিয়ের প্রায় এক দশক পর মা হতে যাচ্ছেন ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। তারকা দম্পতি দিব্যাঙ্কা-বিবেকের এটি প্রথম সন্তান। 

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। তবে আনন্দের খবরটি এতদিন গোপন রেখেছিলেন এই দম্পতি।  

আরো পড়ুন:

দিব্যাঙ্কা ত্রিপাঠি বলেন—“আমরা খবরটি ছয় মাস ধরে গোপন রাখতে পেরেছি, যা ভক্তদের জন্য বেশ চমকপ্রদ।” 

দিব্যাঙ্কা ত্রিপাঠি-বিবেক দাহিয়া


জনসমক্ষে খুব কম যাওয়ার কারণে খবরটি গোপন রাখতে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন দিব্যাঙ্কা। গত ছয় মাসে বাড়ির বাইরে প্রায় বেরই হননি, ফলে সবরকম জল্পনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।  

বিয়ের পর দীর্ঘ সময় কেটে গেছে। এতটা পরে সন্তান নেওয়ার কারণ ব্যাখ্যা করে দিব্যাঙ্কা বলেন, “আমি আর বিবেক এখনই বাচ্চা নিতে চেয়েছিলাম। আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আমরা আশীর্বাদপ্রাপ্ত। এই খবরে আমাদের দুই পরিবারের সবাই ভীষণ আনন্দিত।” 

সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে সন্তানের মুখ দেখবেন তারকা দম্পতি। আনাগত সন্তান ছেলে কিংবা কন্যা—যাইহোক না কেন, তাতেই আনন্দিত এই যুগল।  

‘বানু ম্যায় তেরি দুলহন’ অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যাঙ্কা। দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর এ সম্পর্কের ইতি টানেন। সেসময় সেই সম্পর্ককে ‘বিষাক্ত সম্পর্ক’-এর তকমা দিয়েছিলেন দিব্যাঙ্কা। এরপরই সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে সম্পর্কে জড়ায় দিব্যাঙ্কা। 

দিব্যাঙ্কা ত্রিপাঠি


২০১৬ সালের জানুয়ারিতে ‘ইয়ে হ্যায় মহব্বতে’ সিরিয়ালের সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বাগদান সারেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। ২০১৬ সালের ৮ জুলাই তারা সাতপাকে বাঁধা পড়েন। ভোপালে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়