গানের তালে কুকুরের নাচ(ভিডিও)
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
মিউজিকের সঙ্গে নাচছে কুকুর
কুকুর প্রভু ভক্ত প্রাণী তা বহু পুরোনো বিষয়। প্রভুর জন্য কুকুর নিজের জীবন আত্মত্যাগ করতেও পিছপা হয় না। তার উদাহরণও অনেক রয়েছে। কিন্তু সংগীত ভক্ত কুকুর খুব কমই দেখা যায়।
শুধু যে সংগীত ভালো লাগে তা নয়, তার তালে নাচতেও দেখা গেছে একটি কুকুরকে। অস্ট্রেলিয়ান মিউজিশিয়ান ফ্লেমস একটি ভিডিও প্রকাশ করেছেন আর এতেই এমন দৃশ্য দেখা যায়।
ফ্লেমস একবার ‘হোল্ডিন অন’ শিরোনামের গানটি স্পিকারে বাজাচ্ছিলেন। এমন সময় তার বাসার কুকুরটি ঘরের মেঝেতে পা তুলে বসে গানের তালে নাচতে শুরু করে। খুব অল্প সময় কুকুরটিকে নাচতে দেখা যায় কিন্তু নাচের সময় কুকুরটি পুরো শরীর ব্যবহার করে। সুরের তালে কুকুরটি মাথা, পা নাচায়। দেখে মনে হয়, নাচের মুদ্রা ভালোই আয়ত্ব করেছে কুকুরটি। কিন্তু বসে কতটাই আর নাচতে পারে? তাই মাঝে মাঝে নাচের তালে পড়ে যেতেও দেখা যায়।
সুরকার ফ্লেমের আসল নাম হার্লি এডওয়ার্ড। ‘হোল্ডিন অন’ শিরোনামের এই ফিচার ট্র্যাকটি ২০১২ সালে প্রকাশিত হয়। এটি অস্ট্রলিয়ার অ্যালবাম চার্টের শীর্ষে ছিল।
ভিডিও :
রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৬/শান্ত/মারুফ
রাইজিংবিডি.কম
আরব আমিরাতে স্প্লিন্টারের আঘাতে বাংলাদেশি নিহত