ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের ২৩ এমপি করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের ২৩ এমপি করোনাভাইরাসে আক্রান্ত

ইরানের অন্তত ২৩ জন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৩০ জন ছাড়িয়েছে। এছাড়া ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭৭ ছাড়িয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ২৯০ জন এমপির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ত্ব পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তার দেহেও ভাইরাসের অস্তিত্ত্ব পাওয়া গেছে।

আব্দুল রেজা মেসরি নামের এক এমপি জানিয়েছেন, ২৩ জন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সব এমপিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এসব মানুষের। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব লোকদের দেহে বিভিন্ন ভাইরাস রয়েছে, যেটি নতুন ভাইরাস সৃষ্টি করতে পারে। তাই আমরা আইনপ্রণেতাদেরকে জনসংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দেব এখন।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়