ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৫ আগস্ট ২০২১  
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টা প্রায় সাড়ে ১০ হাজার মানুষ মারা গেছেন। যা গতকালের চেয়ে প্রায় ৩ হাজার বেশি। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৯৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৯৬৮ জন। 

আরো পড়ুন:

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪২৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৭১১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ১১ হাজার ৪১১ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৮ হাজার ১৬১ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১১ হাজার ৩৭০ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৭৮৮ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৫১৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়