ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগর থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেবে না ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৮ ডিসেম্বর ২০২১  
সাগর থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেবে না ইন্দোনেশিয়া

সাগর থেকে উদ্ধার হওয়া শতাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা রোহিঙ্গাদের নৌকা মেরামতে সাহায্য করবে এবং তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে।

রোববার সুমাত্রা দ্বীপের বাইরিউয়েন উপকূলে রোহিঙ্গাদের নৌকাটি দেখতে পাবেন। এতে পুরুষ, নারী ও শিশু মিলিয়ে প্রায় ১২০ জন ছিলেন। তারা ২৮ দিন ধরে সাগরে ভাসছিলেন। অনাহারে তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন। এদের মধ্যে এক জন মারা গেছেন।

আরো পড়ুন:

নৌবাহিনীর স্থানীয় কর্মকর্তা দিয়ান সুরিয়ানসিয়াহ বলেন, ‘রোহিঙ্গারা ইন্দোনেশিয়ার নাগরিক নন, শরণার্থী হিসেবেও আমরা তাদের অভ্যন্তরে আনতে পারি না। এটা সরকারি নীতির অংশ।’

তিনি জানান, আটকে পড়া নৌকার যাত্রীদের মানবিক সাহায্য করবে কর্তৃপক্ষ, যার মধ্যে খাদ্য, পানীয় ও ওষুধ রয়েছে। পরে তাদেরকে ফেরত পাঠানো হবে।

জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী বিষয়ক কনভেশনে স্বাক্ষর করেনি ইন্দোনেশিয়া। তাই শরণার্থীদের আশ্রয় দেওয়ার কোনো বাধ্যকতা এই দেশটির নেই। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়