ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিয়েভে চূড়ান্ত হামলার জন্য প্রস্তুত রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০৫:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২২
কিয়েভে চূড়ান্ত হামলার জন্য প্রস্তুত রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলা চালাতে শুরু করবে রাশিয়ার সেনাবাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আজকের রাতটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হবে। তবে সকাল আসবেই। আজকে রাতেই শত্রুরা যে কোনো মূল্যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে হামলা চালাবে। আজকে রাতেই হামলা হবে।’

তিনি আরো বলেন, ‘আজকে রাতে আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ আজকেই ইউক্রেনের আগামী কেমন হবে তা জানা যাবে।’

এর আগে ভলোদিমির জেলেনস্কির এক মুখপাত্র রাশিয়ার সঙ্গে যতোটা দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি আলোচনা শুরুর আগ্রহের কথা জানান।
তিনি জানান, রাশিয়া এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি আলোচনা শুরুর সময় ও স্থান নিয়ে আলোচনা করছে।

তবে রাশিয়া প্রথম থেকেই দাবি করে আসছে, কেবলমাত্র ইউক্রেনের সশস্ত্র বাহিনী আত্মসমার্পণ করলেই কিয়েভের সঙ্গে আলোচনায় বসবে তারা।

এদিকে কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনিশ্চিত কয়েকটি সূত্র বিবিসিকে জানায়, রাজধানী কিয়েভে তিন থেকে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মানবিক সহায়তা প্রদান করা সংস্থা ডক্টর উইথআউট বর্ডার জানায়, তারা ইউক্রেনে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধন্ত নিয়েছে। সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে।

সূত্র: বিবিসি

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়