ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজার হাসপাতালে বুলডোজার ও স্মোক বোমা দিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৪ মার্চ ২০২৪   আপডেট: ১৮:৪১, ২৪ মার্চ ২০২৪
গাজার হাসপাতালে বুলডোজার ও স্মোক বোমা দিয়ে হামলা

গাজার দক্ষিণের খান ইউনিস এলাকার আল-আমাল হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতালটিতে বুলডোজার ও স্মোক বোমা দিয়ে হামলা চালানো হচ্ছে বলে রোববার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসিএস) জানিয়েছে, হাসপাতালে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে। সংস্থার কর্মী, আহত এবং বাস্তুচ্যুত লোকদের ভবন থেকে বের করে দিতে হাসপাতালে স্মোক বোমা ছোড়া হয়েছিল।

আরো পড়ুন:

পিআরসিএস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা হাসপাতালের সব দরজা বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। তারা হাসপাতালের ভেতরে থাকা সবাইকে নগ্ন হয়ে বের হয়ে আসার নির্দেশ দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়