ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খামেনির বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৫০, ১৬ মার্চ ২০২৬
খামেনির বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। খবর আল-জাজিরার। 

ইসরায়েলি সামরিক বাহিনী কিছুক্ষণ আগে এক বিবৃতিতে জানায়, তাদের বিমান বাহিনী সোমবার (১৬) ভোরে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ‘একটি সুনির্দিষ্ট হামলা’ চালিয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ব্যবহৃত বিমানটি ধ্বংস করে দিয়েছে।

আরো পড়ুন:

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, “বিমানটি ধ্বংস করে দেওয়ার ফলে ইরানের শাসকগোষ্ঠীর নেতৃত্বের অক্ষ দেশগুলোর সঙ্গে সমন্বয় ক্ষমতা, সামরিক বাহিনী গঠনের প্রচেষ্টা এবং তাদের সক্ষমতা পুনর্বাসনের ক্ষমতা ব্যাহত হচ্ছে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তীব্র বোমাবর্ষণের কারণে ইতিমধ্যে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া অন্তত ১ হাজার ৫০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়