ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি হামলা বন্ধে পাকিস্তানের সমর্থন চাইলো লেবানন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:২৩, ৯ এপ্রিল ২০২৬
ইসরায়েলি হামলা বন্ধে পাকিস্তানের সমর্থন চাইলো লেবানন

লেবাননকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করার জন্য পাকিস্তানের সমর্থন চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পাকিস্তান এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে ফোন দিয়েছেন।

আরো পড়ুন:

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, শরিফ সালামকে বলেন, “পাকিস্তান আঞ্চলিক শান্তির জন্য আন্তরিক প্রচেষ্টায় নিয়োজিত এবং এই চেতনায়ই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা আহ্বান করা হচ্ছে।”

প্রসঙ্গত, বুধবার ৪০ দিনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির জন্য ইরান যে ১০ দফা শর্ত দিয়েছে তার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা লেবাননে হামলা চালিয়ে যাবেন। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক শতাধিক।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়