ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাম ও উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৩ মে ২০২৬   আপডেট: ১৬:০৭, ২৩ মে ২০২৬
হাম ও উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু

ফাইল ছবি

হাম ও হামের উপসর্গ নিয়েগত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরো পড়ুন:

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে।

এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ হাজার ৪৯৪ জনের হাম শনাক্ত হলো।

আর ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ৬২ হাজার ৫০৭ সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়