ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার্জশিটে ৫ নতুন মুখ

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৬, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার্জশিটে ৫ নতুন মুখ

বরগুনা প্রতিনিধি : রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত ও জড়িত সন্দেহে ১৪ জন গ্রেপ্তার ছাড়াও আরো নতুন পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।এ মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বয়সের ভিত্তিতে দুটি আলাদা অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে ১০ জন ও শিশু আদালতে ১৪ জন মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যমতে, এ মামলার অভিযোগপত্রে এজাহারভুক্ত ও জড়িত সন্দেহে মোট ১৪ জনকে গ্রেপ্তার ছাড়াও নতুন করে পাঁচজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই পাঁচজনই শিশু আদালতে দাখিল করা চার্জশিটের অন্তর্ভূক্ত হয়েছেন। নতুন পাঁচজন হলেন পর্যায়ক্রমে, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মোহিবুল্লাহ, মো. রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক ও মো. নাইম।

মামলার প্রথম চার্জশিটে যাদের বয়স ১৮ বছর বা তার বেশি তাদের ১০ জনকে আসামি করা হয়েছে। ওই ১০ জন হলেন, মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত (পলাতক) মো. রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মোহাম্মদ মুছা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল হাসান সায়মুন। 

এ ছাড়া শিশু আদালতে বিচারের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে এরা হলেন, রাশিদুল হাসান রিশান, ওরফে রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ ওরফে রায়হান, মো. ওলিউল্লাহ ওরফে ওলি. জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, মো. নাইম, তানভীর হোসেন, নাজমুল হাসান, মো. রাকিবুল হাসান নিয়ামত, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মোহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার জয়, আরিয়ান হোসেন শ্রাবন।

এদের মধ্যে প্রথম চার্জশিটের মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মো. রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর, কামরুল হাসান সায়মুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া শিশু আদালতে বিচারের জন্য অভিযোগপত্রে উল্লেখিত আসামিদের মধ্যে, রাশিদুল হাসান রিশান, ওরফে রিশান ফরাজী, মো. ওলিউল্লাহ ওরফে ওলি, জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, তানভীর হোসেন, নাজমুল হাসান, রাতুল সিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবন গ্রেপ্তার রয়েছে। এরা সবাই আদালতে কাছে ১৬৪ ধারায় ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।


রাইজিংবিডি/বরগুনা/২ সেপ্টেম্বর২০১৯/রুদ্র রুহান/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়