ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামুনুল হকের আরও ১৭ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৪ মে ২০২১   আপডেট: ১৪:৩৪, ৪ মে ২০২১
মামুনুল হকের আরও ১৭ দিনের রিমান্ড আবেদন

পল্টন থানার পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আরও ১৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে) মামুনুল হককে আদালতে হাজির করে চলতি বছরের মার্চে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এক মামলায় ১০ দিন এবং আরেক মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আরো পড়ুন:

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি চলছে। 

গত ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৯ এপ্রিল ভাঙচুরের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর ২৬ এপ্রিল ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় চার দিন এবং মোদি বিরোধী সহিংসতার ঘটনায় মতিঝিল থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়