ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছেলের সামনে বাবাকে খুন: রিমান্ডে ৩ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ মে ২০২১  
ছেলের সামনে বাবাকে খুন: রিমান্ডে ৩ জন

রাজধানীর পল্লবীতে ৬ বছরের ছেলের সামনে বাবা ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

আরো পড়ুন:

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল আসামিদের চারদিন করে রিমান্ডের আদেশ দেন। এরা হলেন-শরীফ, টিটু এবং ইকবাল।

মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। এদের মধ্যে দুজন দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।  বিকাল সাড়ে চার টায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। সাহিনুদ্দিন  পল্লবীর ১২ নম্বর সেকশনে সিরামিক রোডের বাসিন্দা।

এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলা করেন।

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়